আমাদের টিম আপনার পাশে আছে
আমরা আছি আপনার সাথে,প্রতিটি ধাপে।
কাহফ রাউটার সেট আপ করছেন, কোনো নিয়ম বদলাতে চান, নাকি কিছু একটা ঠিকমতো কাজ করছে না? নির্দ্বিধায় জিজ্ঞেস করুন। কোনো প্রশ্নই ছোট নয়, আর প্রতিবার কথা বলবেন এমন মানুষের সাথে, যারা আপনার ঘরের নিরাপত্তা নিয়ে সত্যিই ভাবেন।
আমাদের সাপোর্ট টিম কাহফ রাউটারের ভেতর-বাহির সব জানে, আর যেকোনো কিছু ধাপে ধাপে দেখিয়ে দিতে সবসময় প্রস্তুত।
হার্ডওয়্যারে কোনো সমস্যা হলে আমরাই সেটা ঠিক করে দেব।
আপনার ঘরের জন্য মানানসই মনে না হলে ডেলিভারির ৩০ দিনের মধ্যে রিটার্ন করুন, পুরো টাকা ফেরত পাবেন।
যোগাযোগ করুন
আমাদের সাথে কথা বলুন।
আপনার যেটা সবচেয়ে সহজ মনে হয় সেটাই বেছে নিন। প্রশ্ন হোক, পরামর্শ হোক, কিংবা শুধু “ভালো চলছে” জানাতে চান, আমরা শুনতে চাই।
আমাদের মেসেজ দিন
কী হচ্ছে আমাদের জানান, ধাপে ধাপে পরিষ্কার উত্তর নিয়ে আমরা ফিরে আসব।
সাপোর্টে মেসেজ দিনসহায়িকা
সেটআপ, প্রতিদিনের সেটিংস আর ছোটখাটো সমস্যার সমাধান, কয়েক মিনিটেই নিজে করে নিতে পারবেন।
সহায়িকা দেখুনআপনার অর্ডার
কাহফ অ্যাকাউন্ট থেকে আপনার প্রি-অর্ডার, ডেলিভারি আর অর্ডারের বিস্তারিত দেখে নিন।
অ্যাকাউন্টে যাননির্দেশিকা
ধাপে ধাপে সমাধান।
বেশিরভাগ কাজেই এক-দুই মিনিটের বেশি লাগে না। এখান থেকে শুরু করুন, আটকে গেলে এক মেসেজ দূরেই আমরা আছি।
প্লাগ ইন করুন
কাহফ রাউটারকে বিদ্যুৎ আর আপনার ইন্টারনেট প্রোভাইডারের লাইনের সাথে যুক্ত করুন।
- ঘরের মাঝামাঝি খোলা জায়গায় রাখুন
- পুরু দেয়াল আর ধাতব জিনিস থেকে দূরে রাখুন
কিউআর কোড স্ক্যান করুন
ফোনে কাহফ অ্যাপ ইনস্টল করে রাউটারের গায়ের কিউআর কোডটি স্ক্যান করুন।
- ফোনটি রাউটারের কাছাকাছি রাখুন
- অ্যাপ চাইলে ব্লুটুথ আর লোকেশন চালু রাখুন
অ্যাপের নির্দেশনা মেনে এগোন
ওয়াইফাইয়ের নাম দিন, পাসওয়ার্ড ঠিক করুন আর পরিবারের নিয়মগুলো বেছে নিন।
- সেটআপ শেষ হওয়ার সাথে সাথেই সুরক্ষা শুরু
- যে ডিভাইসই যুক্ত হোক, সুরক্ষার আওতায় আসবে
সেটআপে সাধারণত ৫ মিনিটের মতো লাগে। দ্বীনি ফিল্টারিং, সেফসার্চ আর ভিপিএন ব্লক আগে থেকেই চালু থাকে, তাই প্রথম দিন থেকেই আপনার ঘর সুরক্ষিত।
ঘুমের সময় ঠিক করুন
রাতে ইন্টারনেট ঘুমিয়ে পড়ুক, সকালে আবার জেগে উঠুক।
- কাহফ অ্যাপ খুলে শিডিউলে যান
- সময় আর ডিভাইস বেছে নিন
- সেভ করুন, প্রতিদিন নিজে থেকেই চলবে
অ্যাপের সময় বেঁধে দিন
গেম, সোশ্যাল মিডিয়া বা স্ট্রিমিং অ্যাপের জন্য দৈনিক সময়সীমা দিন।
- কাহফ অ্যাপে “অ্যাপের সময়ের নিয়ম” অংশে যান
- অ্যাপ বেছে নিয়ে কত মিনিট তা ঠিক করুন
- দৈনিক রিপোর্টে দেখে নিন কেমন চলছে
সাইটে অনুমতি দিন বা ব্লক করুন
নিজের পছন্দের সাইট অনুমতি তালিকা বা ব্লক তালিকায় যোগ করুন।
- কাহফ অ্যাপে কনটেন্ট সেফটিতে যান
- সাইটের ঠিকানা যোগ করুন
- পরিবর্তন প্রতিটি ডিভাইসে কার্যকর হবে
নিয়মগুলো রাউটারেই সেট করা থাকে, তাই ওয়াইফাইয়ের প্রতিটি ফোন, ট্যাব আর ল্যাপটপে কিছু ইনস্টল না করেই কাজ করে।
- ইন্টারনেট প্রোভাইডারের ক্যাবলটি রাউটারে ভালোভাবে লাগানো আছে কি না দেখে নিন।
- রাউটার রিস্টার্ট করুন: পাওয়ার খুলে ৩০ সেকেন্ড অপেক্ষা করুন, তারপর আবার লাগান।
- চালু হতে দুই-এক মিনিট সময় দিন, তারপর আবার চেষ্টা করুন।
- তাও ইন্টারনেট না এলে প্রোভাইডারের কাছে লাইন ঠিক আছে কি না জেনে নিন, এরপর আমাদের মেসেজ দিন।
- রাউটারটি পুরু দেয়াল থেকে সরিয়ে ঘরের মাঝামাঝি খোলা জায়গায় রাখুন।
- সংযোগ ঝালাই করতে রাউটার একবার রিস্টার্ট করুন।
- কাহফ অ্যাপে দেখে নিন কতগুলো ডিভাইস অনলাইনে আছে।
- রাউটারের কাছে দাঁড়িয়ে স্পিড টেস্ট করে আপনার ইন্টারনেট প্যাকেজের সাথে মিলিয়ে দেখুন।
- কাহফ অ্যাপে কনটেন্ট সেফটি খুলুন।
- সাইটটি আপনার অনুমোদিত তালিকায় যোগ করুন।
- ডিভাইসে পেজটি আবার লোড করুন।
- মনে হচ্ছে সবার জন্যই ভুল করে ব্লক হয়েছে? আমাদের জানান, আমরা দেখে নেব।
- ডিভাইসটি মোবাইল ডেটা নয়, কাহফ রাউটারের ওয়াইফাইতে যুক্ত আছে কি না দেখে নিন।
- ডিভাইসের ওয়াইফাই একবার বন্ধ করে আবার চালু করুন।
- কাহফ অ্যাপে ডিভাইসটি খুঁজে নিয়ে তার নিয়মগুলো দেখে নিন।
- তাও সুরক্ষার আওতায় না এলে ডিভাইসের নামসহ আমাদের মেসেজ দিন।
- সেটআপের সময় যে নম্বর বা ইমেইল দিয়েছিলেন, সেটাই ব্যবহার করছেন কি না দেখে নিন।
- অ্যাপের সাইন-ইন হেল্প থেকে পাসওয়ার্ড রিসেট করুন।
- কাহফ অ্যাপটি সর্বশেষ ভার্সনে আপডেট করুন।
- তাও না হলে আমাদের মেসেজ দিন, আমরা আপনাকে ঢুকতে সাহায্য করব।
- রিস্টার্ট করুন: পাওয়ার খুলে ৩০ সেকেন্ড অপেক্ষা করে আবার লাগান।
- কয়েক মিনিট অপেক্ষা করুন, চালু হওয়ার সময় এটি নিজেই নিজেকে পরীক্ষা করে ঠিক করে নেয়।
- রিসেট বাটন চাপার আগে আমাদের একবার জানান, যেন আপনার সেটিংস ধরে রাখতে সাহায্য করতে পারি।
এই বিষয়ে কোনো সহায়িকা পাওয়া গেল না, তবে আমরা এখনই সাহায্য করতে পারি। আমাদের মেসেজ দিন ›
নিশ্চিন্ত থাকুন
ওয়ারেন্টি ও রিটার্ন।
প্রতিটি কাহফ রাউটারের পাশে আমরা আছি। কিছু ঠিক না থাকলে সেটা আমরাই ঠিক করে দেব।
১ বছর
ওয়ারেন্টি
প্রতিটি কাহফ রাউটারে উৎপাদনজনিত ত্রুটির জন্য এক বছরের ওয়ারেন্টি। আমাদের মেসেজ দিন, মেরামত বা বদলে দেওয়ার পুরো প্রক্রিয়াটা আমরা দেখিয়ে দেব।
মেসেজ দেওয়ার আগে
এগুলো হাতের কাছে থাকলে সমাধান দ্রুত হয়। একে একে টিক দিয়ে নিন।
প্রশ্নোত্তর
সাধারণ প্রশ্ন।
প্লাগ ইন করুন, কাহফ অ্যাপ ইনস্টল করুন, রাউটারের কিউআর কোড স্ক্যান করে ধাপগুলো অনুসরণ করুন। সাধারণত ৫ মিনিটের মতো লাগে, আর সেটআপ শেষ হওয়ার সাথে সাথেই সুরক্ষা শুরু হয়ে যায়।
না। নিয়মগুলো রাউটারেই কাজ করে, তাই ওয়াইফাইয়ের প্রতিটি ফোন, ট্যাব আর ল্যাপটপ নিজে থেকেই সুরক্ষার আওতায় থাকে।
না। কাহফ রাউটার ভিপিএন, Tor আর প্রক্সি ব্লক করে। OpenVPN, WireGuard, NordVPN, ProtonVPN, Tor বা SOCKS5, কোনোটা দিয়েই ফাঁকি দেওয়া যায় না।
কাহফ অ্যাপে অনুমোদিত তালিকায় সাইটটি যোগ করলেই সাথে সাথে খুলে যাবে। যদি মনে হয় সবার জন্যই ভুল করে ব্লক হয়েছে, আমাদের জানান, আমরা দেখে নেব।
কাহফ রাউটার নিজেই আপডেট নেয়, নিজের সমস্যা নিজে সারায় আর নিজের খেয়াল রাখে, তাই আপনাকে কিছু ডাউনলোড বা ক্লিক করতে হয় না।
প্রতিটি রাউটারে উৎপাদনজনিত ত্রুটির জন্য ১ বছরের ওয়ারেন্টি থাকছে। আর ডেলিভারির ৩০ দিনের মধ্যে রিটার্ন করলে পুরো টাকা ফেরত পাবেন।
আরও সাহায্য দরকার?
যা-ই হোক না কেন, আমরা সাহায্য করতে প্রস্তুত। পরিবারের অনলাইন নিরাপত্তার দায়িত্ব কাহফের উপর রাখার জন্য ধন্যবাদ।